জাকসুতে কোনো কেন্দ্রেই ৬টির বেশি ভোট পাননি ভিপি প্রার্থী সাংবাদিক মান্নান

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ০২:১২ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ০২:১৩
A+A-
Reset

জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে কোনো ভোট কেন্দ্রেই ছয়টির বেশি ভোট পাননি ভিপি প্রার্থী মো. আব্দুল মান্নান। তিনি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী এবং জাবি সাংবাদিক সমিতির সাবেক কার্যকরী সদস্য।

দশম জাকসু নির্বাচনে ভিপি পদে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ৪২ টি ভোট পেয়েছেন।

শনিবার জাকসু নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল, প্রীতিলতা হল, বেগম খালেদা জিয়া হল, রোকেয়া হল ও শহীদ সালাম বরকত হলে একটিও ভোট পাননি তিনি।

এছাড়া আল বেরুনী হল, মীর মশাররফ হোসেন হল, ১৫ নং ছাত্রী হলে তিনটি করে ভোট পেয়েছেন আর মওলানা ভাসানী হল, শহীদ রফিক-জব্বার হল, ২১ নং ছাত্র হল, নওয়াব ফয়জুন্নেসা ও সুফিয়া কামাল হলে একটি করে ভোট পেয়েছেন তিনি।

বাকি ৮ টি হলে ৬টির বেশি ভোট পাননি তিনি।

আপনার পছন্দ হতে পারে