জাকসুর পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে লড়ছেন ছাত্রলীগ কর্মী সাশ্বত 

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩৯ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪৯
A+A-
Reset

জাবি প্রতিনিধি

আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)  নির্বাচনে পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী সাশ্বত পিকে

তিনি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের এ্যালটেড শিক্ষার্থী হলেও তিনি থাকেন মওলানা ভাসানী হলে।

মওলানা ভাসানী হল সূত্রে জানা যায়, সাশ্বত মওলানা ভাসানী হলের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেলের  অনুসারী ছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে মওলানা ভাসানী হলের এক শিক্ষার্থী বলেন, সাশ্বত ছাত্রলীগ করত। ছাত্রলীগের কর্মসূচিতে সে নিয়মিত এক্টিভ থাকত। গণঅভ্যুত্থানের পর শাখা ছাত্রদলের রাজনীতিতে যোগ দেয়।

আপনার পছন্দ হতে পারে