স্বৈরাচার পতন আন্দোলনে প্রথম কারফিউ ভেঙে স্লোগান দেওয়া সোহাগী সামিয়া লড়ছেন জাকসুতে

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫২
A+A-
Reset

জাবি প্রতিনিধি,
জুলাই গণ-অভ্যুত্থানের স্বৈরাচার শেখ হাসিনা পতনের আন্দোলনে সারাদেশে প্রথম কারফিউ ভেঙে রাস্তায় নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ওই আন্দোলনের কারফিউ ভেঙে প্রথম স্লোগান দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সংগঠক সোহাগী সামিয়া।
আসন্ন জাকসু নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও কয়েকজন সাংবাদিক জানান, জুলাই আন্দোলন দমিয়ে রাখতে শেখ হাসিনার সরকারে যখন সারাদেশে কারফিউ জারি করে তখন প্রথম দিনই কারফিউ ভঙ্গ করেন জাবি শিক্ষার্থীরা। কারফিউ ভঙ্গ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে প্রথম স্লোগান দেন সোহাগী সামিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেদিন সোহাগী সামিয়ে স্লোগান দিয়েছিলেন “ঘোড়ার ডিমের কারফিউ, মানিনা মানব না”। এ সময় শিক্ষার্থীদের সামনে দিয়ে সেনাবাহিনীর দুটি বহর গেলেও তারা হাত উঁচিয়ে সাড়া দেন।
এ বিষয়ে জাকসু নির্বাচনের যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী সোহাগী সামিয়া বলেন, প্রথম যেদিন কারফিউ দেওয়া হয় সেদিনই আমরা কারফউ ভেঙে ঢাকা-আরিচা মহাসড়কে আন্দোলন করেছিলাম। ওইদিন আমি প্রচণ্ড অসুস্থ থাকার পরও আন্দোলনে গিয়ে ঘোড়ার ডিমের কারফিউ মানিনা মানব না স্লোগান দিয়ে আন্দোলন চালিয়ে গেছিলাম।

আপনার পছন্দ হতে পারে