আচরণবিধি লঙ্ঘন করে ছাত্রদলের ভিপি প্রার্থীর প্রচারণা

জাকসু নির্বাচন

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৮ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৯
A+A-
Reset

ডেস্ক নিউজ:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে প্রচার প্রচারণা চালিয়েছেন ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী শেখ সাদী হাসান।

গতকাল রবিবার (০৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২১নং ছাত্র হলের ক্যান্টিনে আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা করেন এই ভিপি প্রার্থী ।

জানা যায়, রবিবার রাতে ২১ নং ছাত্র হলে জনসংযোগ করেন ছাত্রদল মনোনীতি ভিপি প্রার্থী শেখ সাদী। জনসংযোগের এক পর্যায়ে তিনি হলের ক্যান্টিনে ২৫ জনের অধিক জনসমাগম ঘটিয়ে সভা করে ভোট চান।

জাকসুর আচরণ বিধিমালার ৭ এর ক ও খ ধারা অনুসারে নির্বাচনকালে ক্যাম্পাসে যে কোনো ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে এবং নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে নির্বাচন কমিশনের অনুমতি ব্যতীত সর্বোচ্চ ২৫ (পঁচিশ) জনের অধিক একসাথে জমায়েত হওয়া যাবে না।

আচরণ বিধিমালা লঙ্ঘনের বিষয়ে জানতে চাইলে শেখ সাদী দাবি করেন সেখানে ২৫জনের কম মানুষ ছিল। তবে ২৫ জনের অধিক শিক্ষার্থীর বিষয় তাকে নিশ্চিত করলে তিনি বলেন, হয়তো ক্যান্টিনে খাইতে আসা কেউ সেখানে ছিল।

তবে ওই সময়ে ক্যান্টিন বন্ধ ছিলো এমন তথ্য জানালে তিনি বলেন, অহ! ক্যান্টিন বন্ধ ছিল নাকি! আচ্ছা খোঁজ নেই।

আপনার পছন্দ হতে পারে