আসন্ন জাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে বিরিয়ানির প্যাকেটের ছড়াছড়ির অভিযোগ তুলেছেন এক প্রার্থী।
রবিবার দিবাগত রাতে ফেসবুকে এক স্টাটাসের মাধ্যমে এ অভিযোগ জানিয়েছেন জাকসুর সহ-সাধারণ সম্পাদক (পুরুষ) প্রার্থী নাজমুল। তিনি স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ প্যানেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নাজমুল ফেসবুকে লেখেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে নির্বাচনী প্রচারণায় গিয়েছিলাম।দেখলাম বিরিয়ানির প্যাকেটের ছড়াছড়ি।
যারা বিরিয়ানির প্যাকেটের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যবান ভোট নিতে চাচ্ছেন, তারা আসলে বোকার স্বর্গে বাস করছেন। জাবির শিক্ষার্থী হয়েও আপনারা শিক্ষার্থীদের পালস ধরতে পারছেন নাহ, সেটি দুঃখজনক।
তিনি আরও লেখেন, জাবির সচেতন শিক্ষার্থীরা কোন কিছুর লোভে ভোট প্রদান করবেন না বরং তারা আপনার যোগ্যতা, মেধা ও বিশ্ববিদ্যালয় নিয়ে আপনার পূর্ববর্তী ও বর্তমান কাজকে বিচার বিশ্লেষণ করেই ভোট দিবেন।ভোট পবিত্র আমানত। যারা এই পবিত্র আমানতকে কোন কিছুর বিনিময়ে কলুষিত করার চেষ্টা করছেন তাদের পরিণাম ভালো হবে না কখনো।
তবে কারা এই বিরিয়ানির প্যাকেটে বিতরণ করেছে সেটি উল্লেখ করেনি নাজমুল।