ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন পুলে যুক্ত হয়েছে বিআরটিসি থেকে ভাড়াকৃত চারটি ডাবল ডেকার বাস। এতে পরিবহন সংকট কমবে বলে আশা করছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। রবিবার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে বাসগুলো উদ্ভাবন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
এসময় প্রধান অতিথি ছিলেন উপাচার্য ছিলেন অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রোকৌঃ মনিরুজ্জামান বাবু, পাবনা বাস ডিপোর ডিজিএম (সিএন্ডএস) বিআরটিসি, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় একটি বিশাল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিবহন সুবিধা দিয়ে শিক্ষার্থীদের আনা হয় ইসলামী বিশ্ববিদ্যালয়ে। আমাদের এই ক্যাম্পাস থেকে বিভিন্ন রুটে শিক্ষার্থীদের বহনের জন্য দীর্ঘদিন ধরে পরিবহনের যে সংকট ছিলো। বিশ্ববিদ্যালয়ের পরিবহনের যে চাহিদা ছিলো সেই চাহিদাটা পূরণের জন্য আমারা নিরন্তর কাজ করে যাচ্ছি ও আমি আশাবাদী যে এই চারটি বাসের উদ্ভাবনের মাধ্যমে পরিবহন সংকট দূর হবে।