জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিন গতকাল শনিবার রাতে গান গেয়ে প্রচারণা শুরু করেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের একাংশের মুখপাত্র মাহফুজ ইসলামের নেতৃত্বাধীন স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ প্যানেল।
বিশ্ববিদ্যালয়ের বটতলার একটি দোকানে “আইলো আইলো, আইলো রে রঙ্গে ভরা জাকসু আবার আইলো রে” শিরোনামে তারা গান পরিবেশনার মধ্যে দিয়ে নির্বাচনের প্রচারণা শুরু করেন।
এই প্যানেলের সদস্যদের গাওয়া গান ভোটারদের মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছে।
আজ রোববার সকাল থেকেই তারা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবীকি অনুষদের সামনে, মুরাদচত্ত্বর এলাকা, বটতলা এলাকাসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের কাছে প্রচারণা চালান এবং প্রচারপত্র বিলি করেন।
গান গেয়ে প্রচারণার বিষয়ে স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ প্যানেলের ভিপি প্রার্থী মাহফুজ ইসলাম বলেন, জাহাঙ্গীরনগরকে বলা হয় সাংস্কৃতিক রাজধানী। আর আমাদের প্যানেলে যারা আছে তারা সবাই সাংস্কৃতিক অঙ্গনের মানুষ। তাই প্রচারণায় ব্যতিক্রমী কিছু আনতে গান গেয়ে প্রচারণা শুরু করেছি।
গান গেয়ে ব্যতিক্রমীভাবে প্রচারণা শুরু স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ প্যানেলের প্রার্থীদের