জাবির ফয়জুন্নেসা হল সংসদে ভিপি বুবলী এবং জিএস সুমাইয়া

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৫ ০১:৫৪ আপডেট: ৩১ আগস্ট ২০২৫ ০২:২১
A+A-
Reset

জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে নওয়াব ফয়জুন্নেসা হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের ৫২ তম ব্যাচের শিক্ষার্থী বুবলী আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া খানম।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হল সংসদের চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এছাড়া হলটিতে সাহিত্য সম্পাদক নির্বাচিত হয়েছেন মোছা. শাম্মী আক্তার মিথিলা, স্বাস্থ্য সম্পাদক ইশরাতুজ্জাহান তানিয়া, ক্রীড়া সম্পাদক আয়েশা ফারিহা বিনতে মিজান, সমাজসেবা সম্পাদক পদে তাহমিনা সানজিদা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
হলটিতে ৯ টি পদে কোনো প্রার্থী পাওয়া যায়নি। ফলে এসব পদে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, যেসব পদে প্রার্থী নেই সেসব পদে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর যাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হবে।

আপনার পছন্দ হতে পারে