ডাকসুর সাবেক ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫ ০২:৫২
A+A-
Reset

ইবি প্রতিনিধি:

গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল ইসলাম নূরের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে এগারোটা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে
প্রধান ফটকে সমাবেশে মিলিত হয়।
এ সময় তারা, “নুরুের উপর হামলা কেন, ইন্টেরিম জবাব দে,” “আপা গেছে যে পথে জাপা যাবে সে পথে,”  “লীগ গেছে যে পথে জাপা যাবে সে পথে”
আমাদের সংগ্রহ চলছে চলবে,”  “জুলাই যুদ্ধার রক্ত বৃথা যেতে দিবোনা,”  “নুর ভাইয়ের রক্ত ঝড়ে, ইন্টেরিম কি করে,” “ভারতীয় ষড়যন্ত্র রুখে দাও রুখে দাওসহ বিভিন্ন স্লোগান দেয়।

প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘আজকে আমাদের এক জুলাই যোদ্ধা নুরের উপর নৃশংস হামলা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যখন দেশে নির্বাচনি আমেজ তৈরি হয়েছে তখন আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসনের জন্য জাতীয় পার্টি মাঠে নেমে পড়েছে। এই জাতীয় পার্টি ছিল আওয়ামীলীগের প্রধান দোসর। কিন্তু এখন পর্যন্ত কি কারণে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয়নি? অবিলম্বে জাপাকে নিষিদ্ধ করতে হবে। জিএম কাদেরকে গ্রেফতার করতে হবে। জাপাকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না।’
তারা বলেন, ‘আজকে ভিপি নুরের উপর হামলা ছিল পরীক্ষামূলক। এর মাধ্যমে অন্যদের একটা বার্তা দেওয়া হয়েছে। মূলত নুরের উপর হামলা করা হয় নি, চব্বিশের রক্তাক্ত জুলাইয়ের সকল যোদ্ধাদের উপরে হামলা করা হয়েছে। এই ঘটনায় ইন্টেরিম সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। ইন্টেরিমের মধ্যে আওয়ামী ফ্যাসিবাদের আত্মা রয়ে গেছে। তারা পূনরায় ভারতীয় আধিপত্যবাদ কায়েম করতে চায়। আর ভারতীয় সাম্রাজ্যবাদ কায়েম করতে আওয়ামী ফ্যাসিবাদের ইন্ধনে জাতীয় পার্টি কাজ করছে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সম্বয়ক এস এম সুইট বলেন, ‘আজ আমাদের জুলাইয়ের অন্যতম যোদ্ধা ভিপি নুরের উপর হামলা নিছক কোনো ঘটনা নয়। আমরা এটাকে পরিকল্পিত ঘটনা মনে করি। নুর শুধু জুলাইয়ে নয়, তিনি ২০১৮ সাল থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছেন। বারবার নির্মম হামলা-মামলার শিকার হয়েছেন। কিন্তু সেই ব্যক্তির উপর এই সময়ে হামলা দেশের মানুষ মেনে নেবে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচার করতে হবে। সেই সাথে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে।’

প্রসঙ্গত, রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।শুক্রবার রাতে বিজয় নগরে আলরাজী টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

আপনার পছন্দ হতে পারে