জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকায় ১৮২ জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১০ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৯ জন প্রার্থী।
আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর আগে গত ২৭ আগস্ট খসড়া প্রার্থী তালিকায় ২৭৬ জনের প্রার্থীর নাম ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।
চুড়ান্ত প্রার্থী তালিকায় ভিপি পদে ১০ জন, জিএস পদে ৯ জন, এজিএস (নারী) পদে ৬ জন, এজিএস (পুরুষ) পদে ১০ জন, নারীদের জন্য নির্ধারিত তিনটি কার্যকরী সদস্য পদে ১৬ জন এবং ছেলেদের জন্য নির্ধারিত তিনটি কার্যকরী পদের ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।