জাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৫ ১৪:৪৫
A+A-
Reset

জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।
আজ বৃহস্পতিবার দুপুর সোয়া একটার দিকে বিশ্ববিদ্যালয়ের অদম্য-২৪ স্মৃতিস্তম্ভ চত্ত্বরে এ প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আলী আফসান মোহাম্মদ হিয়াহিয়া।
ছাত্রদল সমর্থিত এই প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচন করবেন মীর মশাররফ হোসেন হল ছাত্রদলের সভাপতি শেখ সাদী হাসান এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচন করবেন ১৩ নম্বর হল ছাত্রদলের সভাপতি তানজিলা হোসাইন বৈশাখী।
এছাড়া সহ-সাধারণ সম্পাদক (পুরুষ) পদে মো. সাজ্জাদুল ইসলাম৷ সহ-সাধারণ সম্পাদক (নারী) আজুমান আরা ইকরা, শিক্ষাগবেষণা সম্পাদক পদে ইয়ামিন হাওলাদার, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে লিখন চন্দ্র রায়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে জাহিদ হাসান খাঁন, সাংস্কৃতিক সম্পাদক মো. আবিদুর রহমান, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে মো. পারভেজ হাসান নিশান, নাট্য সম্পাদক মো. আমিনুল ইসলাম, তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক মো. জাবের হাসান, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. তাওহিদুর রহমান খাঁন, সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (পুরুষ) শাকিল সর্দার, সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী) কাজী মৌসুমী আফরোজ, ক্রীড়া সম্পাদক উজ্জ্বল হাসান, সহ-ক্রীড়া (পুরুষ) রুহুল আমিন সুইট, সহ-ক্রীড়া (নারী) মোছা. শাহানাজ পারভীন শানু, পরিবহন ও যোগাযোগ সম্পাদক জহিরুল ইসলাম, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক মো. মমিনুল ইসলাম।
এছাড়া নারীদের জন্য নির্ধারিত তিনটি কার্যকরী সদস্য পদে সুমাইয়া সুলতানা ছিয়া, হ্যাপি আক্তার শিলা, শায়লা সাবরীন নিঝুম। আর ছেলেদের জন্য নির্ধারিত তিনটি কার্যকরী সদস্য পদে হামিদুল্লাহ সালমান, মেহেদী হাসান, এ. এম রাফিদুল্লাহ।

আপনার পছন্দ হতে পারে