ফেসবুকে স্টাটাস দিয়ে বাগছাস নেতার পদত্যাগ, মিষ্টি বিতরণ

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ২১ আগস্ট ২০২৫ ০১:৩৩ আপডেট: ২১ আগস্ট ২০২৫ ০১:৪৮
A+A-
Reset

জাবি প্রতিনিধি
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টাটাস দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম লিমন। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৫০ তম ব্যাচের ছাত্র।
বুধবার রাতে তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে তিনি এ ঘোষণা দেন। তবে পদত্যাগের বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে জানাবেন বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়ে বিশ্ববিদ্যালয়ের বটতলাতে কয়েকজন শিক্ষার্থীর মাঝে মিষ্টি বিতরণ করেছে বলে জানা গেছে।

সংগঠনটির নেতা-কর্মীদের সূত্রে জানা যায়, জাকসু নির্বাচনের এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে তিনি নির্বাচন করতে চাচ্ছিলেন। তবে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে কাঙ্ক্ষিত পদ না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সে জন্য তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

আপনার পছন্দ হতে পারে