‎“স্বাস্থ্যসেবায় অবদান রাখাই গর্বের বিষয়”-যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচিতে চিকিৎসা প্রযুক্তিবিদ সাইফুল

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ২০ আগস্ট ২০২৫ ২১:০১
A+A-
Reset

ফরিদপুর প্রতিনিধি:

‎‎বাংলাদেশে এখনো প্রতিবছর বিপুল সংখ্যক মানুষ যক্ষা রোগে আক্রান্ত হচ্ছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা ব্র্যাক দীর্ঘদিন ধরে দেশের স্বাস্থ্যখাতে বিশেষ করে যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। যক্ষা রোগ নিয়ন্ত্রণ ও নির্মূলের লক্ষ্যে ব্র্যাক দেশব্যাপী সচেতনতা, চিকিৎসা সহায়তা ও প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করছে।

‎এ কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি মো. সাইফুল ইসলাম নতুন রেডিওগ্রাফার হিসেবে যোগদান করেছেন। তিনি পেশাগতভাবে একজন চিকিৎসা প্রযুক্তিবিদ (রেডিওলজি এন্ড ইমেজিং)।

স্বাস্থ্য খাতে তাঁর অভিজ্ঞতা যক্ষা রোগ সনাক্তকরণ ও প্রতিরোধমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

‎নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে মো. সাইফুল ইসলাম ইনসাইট ঢাকা ডটকমকে বলেন, ‎“মানুষকে যক্ষা থেকে সুরক্ষা দেওয়া ও রোগ নিয়ন্ত্রণে অবদান রাখার সুযোগ পেয়ে আমি গর্বিত। আমার অভিজ্ঞতা ও নিষ্ঠা দিয়ে আমি এই কর্মসূচিকে এগিয়ে নিতে কাজ করব।”

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র‍্যাক সূত্রে জানা যায়, ‎‎ব্র্যাকের যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন এলাকায় রোগী শনাক্তকরণ, সঠিক চিকিৎসা নিশ্চিতকরণ ও সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালিত হচ্ছে যেখানে চিকিৎসক দের পাশাপাশি  চিকিৎসা প্রযুক্তিবিদ গন  বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও তাদের অভিজ্ঞতা দিয়ে  সঠিক যক্ষা রোগী সনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।  নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসা প্রযুক্তিবিদদের সম্পৃক্ততায় এ কর্মসূচি আরও গতিশীল হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

আপনার পছন্দ হতে পারে