সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৬ আগস্ট বিকেলে পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি হলে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে রাজ মাসুদ ফরহাদের নির্মিত ওয়েবসাইট উদ্বোধন করা হয়; যেখানে মাহবুব আলী খানের কর্মজীবন তুলে ধরা হয়েছে।
রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা, খতমে কোরআন ও দোয়া মাহফিলে পরিবারের পক্ষ থেকে যোগ দেন তাঁর জামাতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কনিষ্ঠ কন্যা ডা. জুবাইদা রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহবুব আলী খান স্মৃতি সংসদের সভাপতি আহমেদ সাদিক ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবেদ রাজা। দোয়ার আগে মাহবুব আলী খানের জীবন ও কর্মের ওপর সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণী ও পেশার আলোচকরা। আলোচনা সভায় অতিথিদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি কামাল উদ্দিন।
আলোচনায় অংশ নেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা এম এ মালিক, শিক্ষাবিদ ও কমিউনিটি নেতা ড. হাসনাত এম হোসেইন, বিসিএর সাবেক প্রেসিডেন্ট ও কমিউনিটি নেতা পাশা খন্দকার, কমিউনিটি নেতা সাংবাদিক কেএম আবু তাহের চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, নিউহাম কাউন্সিলের কাউন্সিলর ব্যারিস্টার নজির আহমদ, বাংলাদেশ বিমানের সাবেক কাউন্ট্রি ডাইরেক্টর সৈয়দ মইন উদ্দিন আহমেদ, যুক্তরাজ্য বিএনপি’র সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, উপদেষ্টা আব্দুল মুকিত, মাহবুব আলী স্মৃতি সংসদের সহসভাপতি আমিনুর রহমান আকরাম, যুগ্ম সম্পাদক খালেদ চৌধুরী।
দোয়া মাহফিলে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের রুহের মাগফেরাত এবং তাঁর পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাতের জন্য দোয়া করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনাসহ সমগ্র দেশবাসীর কল্যাণের জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ডা. জোবায়দা রহমান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের জীবন ও কর্ম বিশ্ববাসীর সামনে তুলে ধরতে স্মারক ওয়েবসাইট উদ্বোধন করেন।
রাজ মাসুদ ফরহাদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বর্ণাঢ্য জীবনীকে বিশ্বমঞ্চে পৌঁছে দিতে https://mahbubalikhan.com/ নামে স্মারক ওয়েবসাইটটি ডিজাইন ও ডেভেলপ করেন। তিনি ব্রিটিশ বাংলাদেশি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ এবং যুক্তরাজ্যের ডিজিটাল সেক্টরে অসামান্য অবদানের জন্য ব্রিটিশ সরকারের স্বীকৃত বাংলাদেশের প্রথম “Exceptional Talent” এই স্বীকৃতি লাভ করেন।
তিনি এছাড়াও মাহবুব আলী খানের জীবন ও কর্ম নিয়ে একটি ইংরেজি ভাষার ডকুমেন্টারি নির্মাণ করেন; যা ডা. জোবায়দা রহমানের পরামর্শ ও ফিডব্যাকের মাধ্যমে চূড়ান্ত রূপ পায় এবং ওই ওয়েবসাইটে প্রকাশিত হয়। এই উদ্যোগের অংশ হতে পেরে রাজ মাসুদ ফরহাদ গভীর গর্ব ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ওয়েবসাইট ও ডকুমেন্টারি নির্মাণে গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রদান করেন মাহবুব আলী খান স্মৃতি সংসদ ইউকের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আরিফ আহমেদ, তথ্যপ্রযুক্তিবিদ ও মানবাধিকারকর্মী রূপম রাজ্জাক এবং মেজর (অব.) একেএম জাকির হোসেন, যিনি রাজনৈতিক কারণে ৩৯ মাস গুমের শিকার হন।
ফরহাদ বলেন, বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সাদিক ভাই, রাজা ভাই, কামাল ভাই, খালেদ ভাই, এমাদ ভাই এবং মাহবুব আলী খান স্মৃতি সংসদ ইউকে’র কেন্দ্রীয় কমিটি ও সকল নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবকদের—যাঁদের আন্তরিক সহযোগিতা ও প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
ওয়েবসাইট এবং ডকুমেন্টারি নির্মাণে সার্বিক সহযোগিতায় ছিলেন মাহবুব আলী খান স্মৃতি সংসদ ইউকে’র কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আরিফ আহমেদ, তথ্যপ্রযুক্তিবিদ ও মানবাধিকারকর্মী প্রিয় বন্ধু রূপম রাজ্জাক এবং শ্রদ্ধেয় বড় ভাই মেজর (অব.) একেএম জাকির হোসেন যিনি পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে সেনাবিদ্রোহ করতে গিয়ে ৩৯ মাস গুম এর স্বীকার হয়েছিলেন!
অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের পরিচয় করিয়ে দেন সংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক এমাদুর রহমান এমাদ । দোয়া মাহফিলে স্মৃতি সংসদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপদেষ্টা শাহ আকতার হোসেন টুটুল, সহসভাপতি ফখরুল ইসলাম বাদল, খসরুজ্জামান খসরু, আসাদুজ্জামান আহমেদ, ফয়সল আহমদ, মুস্তাক আহমেদ, সেলিম আহমেদ, রহিম উদ্দিন, শহিদুল ইসলাম কয়েছ. মুমিত আহমেদ, মাহবুব খান নোমান, জাহাঙ্গীর হোসেন, শাহজাহান হোসেন শেনাজ, নুরুল আলী রিপন. ফয়সাল আহমেদ বশির, সুহেদুল হাসান, শাকিল আহমেদ, রাকিব আলী, শেখ মনছুর আহমেদ, এম আরিফ আহমদ, সামছুল ইসলাম, দুলাল আহমেদ, আল মামুন, রাজ মাসুদ ফরহাদ, শেরওয়ান আলী, আমিনুল ইসলাম, আব্দুস সামাদ রা্ জাবেদ আহমেদ, আজিজুর রহমান, ইফতেখার হোসেন চৌধুরী সাকী, হালিমুল ইসলাম হালিম, জিয়াউর রহমান, আবু বকর সিদ্দিক, মো. গালিব আল শোয়ইব।
পবিত্র কোরআন তেলাওয়াত, তাফসির ও দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা হাবিবুর রহমান। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও তর্জমা করেন ইস্ট লন্ডন মসজিদের মোয়াজ্জিন হাফিজ মনসুর রহমান।
রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশে ও বিদেশে গৃহীত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে প্রেস রিলিজ পাঠ করে সকল অবহিত করেন সাংবাদিক মাহফুজুর রহমান। রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের স্মরণে তাঁর কনিষ্ঠ কন্যা ডা. জুবাইদা রহমানের রচিত কবিতা পাঠ করেন শাহরিয়ার রহমান রাসেল।
কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিসহ মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে সরকারের রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা সাংবাদিক এম মোখলেসুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, বগুড়া শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহ আলম, যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুছ, আব্দুল হামিদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সহ সভাপতি মুজিবুর রহমান মুজিব, তৈমছু আলী, ডা. মনোয়ার কাদের বিটূ, মো. গোলাম রাব্বানি, গোলাম রাব্বানি সোহেল, মো. তাজুল ইসলাম, ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি, ইতালি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি প্রফেসর ফরিদ উদ্দিন, আক্তার হোসেন, কাউন্সিলার শমশের চৌধুরী, কমিউনিটি নেতা ও রাজনিতিবিদ আশিকুর রহমান আশিক, এমদাদ হোসেন টিপু, নসরুল্লাহ খান জুনায়েদ. যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, মিছবাহুজ্জামান সোহেল. গুলজার আহমেদ, শহীদুল ইসলাম মামুন, নাছিম আহমেদ চৌধুরী, হাসনাত কবির রিপন, শামসুর রহমান মাহতাব, তাহির রায়হান চৌধুরী পাভেল, আজমল চৌধুরী জাবেদ, সালেহ আহমদ জিলান, শামীম আহমেদ, তৈয়বুর রহমান হুমায়ুন, তোফায়েল বাছিত তপু, এস এম লিটন, কামরুজ্জামান রতন, জামান খান, নোয়াল চৌধুরী, যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক বাবর চৌধুরী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন, সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুক্তরাজ্য মহিলা দলের সদস্য সচিব অঞ্জনা আলম, হাবিবুর রহমান হাবিব, শফিকুল ইসলাম রিবলু, শরফরাজ আহমেদ শরফু, ডালিয়া লাকুরিয়া, রাসেল আহমেদ,কদর উদ্দিন, সাদিক হাওলাদার মুক্তিযোদ্ধা, শরিফ উদ্দিন বাবু, আব্দুস শহীদ, শাহেদ উদ্দিন চৌধুরী, শরীফুল ইসলাম, মো. আব্দুল কুদ্দুছ, আব্দুস সালাম আজাদ, আব্দুর রব, তপু শেখ, এমদাদ হোসেন খান, রোমান আহমেদ চৌধুরী, সোহেল শরীফ মোহাম্মদ করিম, আলী আহমদ লিটন মোড়ল, মবিন ভুইয়া কাজল, মাহবুব হাসান সাকিব, সোহেল আহমেদ, তুহিন মোল্লা, মো. শাহনেওয়াজ জুয়েল, আশিক বক্স, সৈয়দ আতাউর, আমির হোসেন, দেওয়ান আব্দুল বাছিত, লায়েক মোস্তফা, সিরাজুল ইসলাম মামুন, আতাউর রহমান, আজিম উদ্দিন, জাহেদ তালুকদার, জিয়াউর রহমান জিয়া, শেখ সাদেক, শেখ আতিকুর রহমান, মোহাম্মদ মিনহাজুল আবেদীন রাজা,বেলাল খান, বাচ্চু মিয়া, মো. পারভেজ মিয়া সুজা, সৈয়দ খবির, আল আমিন, আবু তাইয়েব কাওছার, আব্দুল লতিফ, জয় ইসলাম মনির, মো. কামরুল হাসান ভূঁইয়া প্রমুখ।