জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জহির রায়হান চলচ্চিত্র সংসদের নতুন কমিটি ঘোষণা

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৫ ০৪:২৮
A+A-
Reset

জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম চলচ্চিত্র সংগঠন জহির রায়হান চলচ্চিত্র সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নূর-এ তামিম স্রোত ও সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী আফজাল হোসেন।

গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের বটতলায় জুলাই অভ্যুত্থানের স্মৃতি নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী এর আয়োজনের সাথে ২১ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।

এ ছাড়া কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন তাসনিম নওশীন বাশার ও সরদার ইসফার সাদী, সহ-সাধারণ সম্পাদক পদে অদ্রি অঙ্কুর, সাংগঠনিক সম্পাদক পদে সানজিদা আফরিন, কোষাধ্যক্ষ পদে আপন দত্ত, দপ্তর সম্পাদক পদে জুনায়েদ জাহিন, প্রচার সম্পাদক পদে মাসুম শিকদার অভি।

নবগঠিত এ কমিটিতে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জোহান আরাজ খান, কর্মশালা বিষয়ক সম্পাদক পদে অদ্রিজা দাস, পাঠচক্র বিষয়ক সম্পাদক পদে নূশরিকা অদ্রি, প্রকাশনা সম্পাদক পদে লামিশা জামান, চলচ্চিত্র সংগ্রাহক মারজান রাইসা, চলচ্চিত্র প্রদর্শনী বিষয়ক সম্পাদক পদে মোরশেদ আকিব মনোনীত হয়েছেন।

এ ছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মৌটুসি জুবাইদা রহমান, শরণ এহসান, স্যাফায়ার স্বচ্ছ, জুবায়ের আহমেদ, জারিন তাসনিম প্রমি, সাদিয়া আফরিন আদ্রা।

আপনার পছন্দ হতে পারে