রঙ সাইডে চলছিলো রিকশা, প্রতিবাদে সিট খুলে নিয়ে গেলেন জাবি শিক্ষক

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৫ ২০:১৩
A+A-
Reset

জাবি প্রতিনিধি

রঙ সাইড দিয়ে রিকশা চালানোর প্রতিবাদে রিকশাটির সিট খুলে নিয়ে গার্ডের মাধ্যমে প্রক্টর কার্যালয়ে জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল বারী।

আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ওই রিকশাচালকের নাম মোহাম্মদ মোজাম্মেল।

মোহাম্মদ মোজাম্মেল জানান, আমি যখন রাস্তা দিয়ে রিকশা নিয়ে যাচ্ছিলাম। তখন অন্য দিক থেকে স্যারের গাড়িটি আসছিলো। যখন দেখি গাড়ি থামছেনা তখন আমি ভাবি যে গাড়িটি আমাকে পাশ কাটিয়ে চলে যাবে। পাশ কাটিয়ে গেলেও স্যার গাড়ি থামিয়ে নেমে আমার রিকশার সিট খুলে নিয়ে চলে যান। তার গাড়ির সাথে আমার রিকশার কোনো ধাক্কা লাগেনি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জিন্নাহ বলেন, যখন ঘটনাটি হয় তখন আমি সাভার ছিলাম। এমন সময় বারী স্যার আমাকে ফোন দিয়ে ঘটনাটি জানান।  তিনি টি.এস.সির দিকে যাচ্ছেন এবং সেখানে তিনি গার্ড পাঠাতে বলেন। এরপর গার্ডরা গিয়ে রিকশার সিটটি প্রক্টর অফিসে নিয়ে আসে। আমি পরে জানতে পারি যে কিছুক্ষণ পর রিকশাওয়ালা এসে রিকশার সিটটি নিয়ে গিয়েছে।

এ বিষয়ে সহযোগী অধ্যাপক জাহিদুর বারী বলেন, রিকশাটি রং সাইড দিয়ে আসছিলো। এজন্য আমি তাকে আটকিয়ে তার সিট ৩ জন গার্ড দিয়ে প্রক্টর অফিসে পাঠিয়ে দেই। আমি তাদের বলে দিয়েছিলাম যেন তার সাথে কোন কড়াকড়ি না করা হয়, শুধু যেন মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

আপনার পছন্দ হতে পারে