খুবিতে তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৫ ০১:৫৬
A+A-
Reset

খুবি প্রতিনিধি

মোবাইল জার্নালিজম ও ফ্যাক্টচেকের উপর গুরুত্ব দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া সাংবাদিকতার প্রশিক্ষণ।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এই প্রশিক্ষণে অংশ নেন খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস) এবং খুলনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকরা।

মঙ্গলবার দুপুর ২টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। তিনি সাংবাদিকতাকে সমাজের আয়না হিসেবে উল্লেখ করে বলেন, “একটি প্রতিবেদনের মাধ্যমে কারও মান-সম্মান ক্ষুণ্ন হতে পারে, তাই অবশ্যই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও প্রকাশের আগে ফ্যাক্টচেক করা জরুরি।”

তিনি আরও বলেন, প্রযুক্তির অগ্রগতিতে সাংবাদিকতার ধরনে বৈচিত্র্য এসেছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অপতথ্য ও সম্মানহানির ঝুঁকি বেড়েছে, যা মোকাবিলায় সাংবাদিকদের সতর্ক থাকা প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুবিসাসের সাবেক সভাপতি একরামুল হক। বক্তব্য রাখেন পিআইবি’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন এবং প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে ফাহাদ খন্দকার ও অর্পিতা। সঞ্চালনা করেন খুবিসাসের সাবেক সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার।

পরে উপ-উপাচার্য অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন।

আপনার পছন্দ হতে পারে