মীর হেলালের জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে চবি ছাত্রদলের শিক্ষা সামগ্রী উপহার

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৫ ০১:৪৬
A+A-
Reset

চবি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলালের জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসেের আশেপাশে বসবাসরত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে শাখা ছাত্রদল।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক পরিচালিত ভাসমান স্কুলের অর্ধশতাধিক  শিক্ষার্থীদের মধ্যে এ উপহার বিতরণ করা হয়।

এসময় চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন এবং সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়সহ সংগঠনটির বিভিন্ন হল-ফ্যাকাল্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, “ছাত্রদল শিক্ষার্থীদের নিয়ে কাজ করা একটি সংগঠন। তাই, আমরা চেষ্টা করছি ওদের মূল আলোয় নিয়ে আসার জন্য। আর দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্মদিনে স্লোগান-কেক কাটা থেকে বের হয়ে দেশের জন্য কিছু করার এটা নতুন প্রয়াস।”

উল্লেখ্য এর আগে আসর নামাজ পরবর্তী আরফাত রহমান কোকোর মাগফেরাত কামনা এবং মীর হেলাল সহ দেশবাসীর মঙ্গল কামনায় মিলাদ আয়োজন করে চবি ছাত্রদল।

চবি/মো: হাসিবুর রহমান

আপনার পছন্দ হতে পারে