ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসকে র্যাগিং মুক্ত রাখতে নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১১ আগস্ট) এন্টি র্যাগিং ভিজিলেন্স কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শাহিনুজ্জামানের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এ সময় র্যাগিংয়ে শিকার হওয়া শিক্ষার্থীদের নিম্নোক্ত নাম্বারে (০১৭৮০-৪৭৫১৩১) যোগাযোগ করতে বলা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, “দৃঢ়তার সাথে সকলকে অবগত করা যাচ্ছে যে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা জোরদার করা ও শান্তি-শৃংখলা নিশ্চিত করার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুসরণের অনুরোধ করা হচ্ছে। সর্বাবস্থায় র্যাগিং পরিহারের জন্য বলা হয়েছে। র্যাগিংয়ে কোনো শিক্ষার্থীর সম্পৃক্ততা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিন্মলিখিত পদক্ষেপ গ্রহণ করবে- বিভিন্ন মেয়াদে একাডেমিক কার্যক্রম হতে সাময়িক/স্থায়ী বহিষ্কার, আবাসিক হল হতে সাময়িক/স্থায়ী বহিষ্কার এবং বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনে/ প্রয়োজনে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে সোর্পদ করবে।
র্যাগিং ভিজিলেভিজিলেন্স কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, আমরা র্যাগিং নিয়ে কাজ শুরু করেছি। এছাড়া বিভাগ গুলোতে কাউন্সিলর নিয়োগ, হল ও বিভাগে সচেতনতামূলক আলোচনা সভা এবং পোস্টর লাগনো হবে। কোন র্যাগিংয়ের ঘটনা ঘটলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ সর্বোচ্চ ব্যবস্থা নেব।
ইবি/মাওয়াজুর রহমান