ইসলামী বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির আয়োজনে “দ্য আনভেইলিং: রিসার্স ইনসাইট এন্ড লিডারশিপ ট্রান্সিশন” শীর্ষক একটি গবেষণা বিষয়ক সেমিনার। মঙ্গলবার ( ১২ আগস্ট) রবীন্দ্র নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারীতে অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ,সেমিনারে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সভাপতি প্রফেসর মনজুর রহমান, ফার্মেসি বিভাগের সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ।
সেমিনারে গবেষণার বিভিন্ন দিক এবং বিষয়াবলি নিয়ে আলোচনা করা হয়। এতে গবেষণায় অন্তর্দৃষ্টি অর্জন এবং নেতৃত্বের পরিবর্তন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ও অভিজ্ঞতা বিনিময় করা হয়। সেমিনারটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের গুণগত মান উন্নয়ন এবং নেতৃত্বের সুষ্ঠু হস্তান্তর নিশ্চিত করার লক্ষ্যে নানা দিক নির্দেশনা প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির এই উদ্যোগ শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে গবেষণার গুরুত্ব ও নেতৃত্ব বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করা হয়।
সেমিনারে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ব র্যাংকিংয়ে পিছিয়ে থাকার একটি বড় কারণ হলো রিসার্চ অ্যাক্টিভিটি কম থাকা। উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের নিজস্ব জার্নাল থাকে, যেখানে তারা রিসার্চ রিভিউ, রেফারেন্স যাচাই ও আপডেট করে। দ্বিতীয় বর্ষ থেকেই রিসার্চ মেথডোলজি শেখানো উচিত, যাতে শিক্ষার্থীরা দিক নির্ধারণ ও গবেষণায় অভ্যস্ত হয়। বিজ্ঞান শিক্ষার্থীরা ল্যাবে কাজের মাধ্যমে পরীক্ষণ শিখে, আর সামাজিক বিজ্ঞানীরা তথ্য বিশ্লেষণ করে নতুন আইডিয়া তৈরি করে। রিসার্চে শুধু উপস্থিত হওয়া নয়, সক্রিয়ভাবে যুক্ত হওয়া জরুরি। যারা রিসার্চে কাজ করছে, তারাই বিশ্ববিদ্যালয়ের গর্ব ও সম্পদ। শিক্ষার্থীদের মানোন্নয়নে সবাইকে যুক্ত করতে হবে এবং গুণগত মান নিশ্চিত করতে হবে।”
ইবি/মাওয়াজুর রহমান