সরকার ও রাজনীতি বিভাগকে টাইব্রেকারে হারিয়ে জয় পেলো জার্নালিজম বিভাগ

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫ ১৬:৫৫
A+A-
Reset

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় সরকার ও রাজনীতি বিভাগকে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পেয়েছে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ।

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচটি শুরু হয়। মোট ৪০ মিনিটের খেলায় উভয়ই দল গোল শুন্য হয়। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
খেলার আয়োজকদের সূত্রে জানা যায়, মোট ৪০ মিনিটের খেলায় প্রথমার্ধের শেষ মুহুর্তে পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেনি সরকার ও রাজনীতি বিভাগের খেলোয়াড় হুমায়ুন কবীর জয়। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তবে খেলায় বেশিরভাগ সময় বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিলো সরকার ও রাজনীতি বিভাগের খেলোয়াড়েরা।

তারা আরও জানান, টাইব্রেকারে উভয়ই দল ৭ টি করে শট দেওয়ার সুযোগ পান। এতে জার্নালিজমের খেলোয়াড়েরা ৫টি শটে গোল করতে সক্ষম হয় অন্যদিকে সরকার ও রাজনীতি বিভাগের খেলোয়াড়েরা ৪ টি শটে গোল করতে সক্ষম হয়।

জার্নালিজম থেকে যেসব খেলোয়াড় গোল করতে সক্ষম হন তারা হলেন আয়াজ আহমেদ (৯), আরিফুর সাদী (১৭), মো. লাদেন (৫), দ্বীপ বিশ্বাস (১১), আসিফ (১০)। অন্যদিকে সরকার ও রাজনীতি বিভাগের যেসব খেলোয়াড় গোল করতে সক্ষম হন তারা হলেন-শিপন (১১), মালদ্বিনি মিফতা (৩), শাশ্বত (১০), জেপি মণ্ডল (৭)।

খেলা শেষে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও অধিনায়ক হাসিবুর রহমান বলেন, আমরা আজকের খেলায় জয়ী হয়ে খুবই আনন্দ অনুভব করছি। আমরা চেষ্টা করবো সামনের ম্যাচগুলোতে আরও ভালো খেলার। বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের সাপোর্ট ও অনুপ্রেরণায় আমরা এগিয়ে যেতে চাই।

আপনার পছন্দ হতে পারে