জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় দর্শন বিভাগকে ৪-০ গোলে হারিয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে রসায়ন বিভাগ।
আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে মুখোমুখি হয় রসায়ন ও দর্শন বিভাগের খেলোয়াড়েরা।
আয়োজকরা জানান, মোট ৪০ মিনিটের খেলায় রসায়ন বিভাগের খেলোয়াড়েরা ৪ টি গোল দেন দর্শন বিভাগ খেলোয়াড়দের। উত্তেজনাপূর্ন ম্যাচটিতে দর্শন বিভাগ শেষ পর্যন্ত গোল শুন্যে বিদায় নেয় মাঠ থেকে। রসায়ন বিভাগের হয়ে গোল পান ৫২ তম ব্যাচের শিক্ষার্থী রাকিব দুটি, ৫২ তম ব্যাচের মাসুম ও ৫১ তম ব্যাচের শিক্ষার্থী সাকিব একটি করে গোল পান।
এ বিষয়ে রসায়ন বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী ও ফুটবল দলের অধিনায়ক রাকিব হোসেন বলেন, আজ সকাল ১০ টায় রসায়ন বিভাগের সাথে দর্শন বিভাগের মধ্যকার ম্যাচ ছিল। উভয় টিম অত্যন্ত দারুণ ফুটবল খেলা উপহার দিয়েছে বিশেষ করে আমার দল রসায়ন বিভাগের প্রত্যেকটি খেলোয়াড় অসাধারণ পারফর্ম করেছে। ফলে ৪-০ গোলের বড় ব্যাবধানে জয় পেয়েছি। খেলার মাঝে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই। সর্বোপরি দর্শকরা ম্যাচটি দারুণ উপভোগ করেছে।