উত্তরায় বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় নরেন্দ্র মোদির শোক প্রকাশ

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ২১ জুলাই ২০২৫ ২১:৩৭ আপডেট: ২১ জুলাই ২০২৫ ২১:৩৭
A+A-
Reset

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিয়োগান্তক এই দুর্ঘটনায় বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে তিনি ভারতের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন

আজ সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় নরেন্দ্র মোদি তার এক্স হ্যান্ডলারে এক পোস্টে এ কথা বলেন। নরেন্দ্র মোদি লিখেছেন, ‘ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখ প্রকাশ করছি, যেখানে মৃতদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী। পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত। আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারত বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং সম্ভাব্য সব সহায়তা ও সহযোগিতা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।’

 

আপনার পছন্দ হতে পারে