গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আজ শুক্রবার (১৮ জুলাই) এসআই উত্তম কুমার সেন বাদী হয়ে কোটালীপাড়া থানায় ১৫৫ জনের নাম উল্লেখ ও ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে মামলাটি করেন। এই মামলায় কোটালীপাড়া পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে।
বিশেষ ক্ষমতা আইনে কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২